রমজান উপলক্ষে লালাবাজারে খান ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত March 23, 2023
রমজান উপলক্ষে লালাবাজারে খান ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইলে খান ফাউন্ডেশন ট্রাস্ট বিবিদইল ইউকের উদ্যোগে অসহায় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার, ২২ মার্চ উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইলে ডি এইচ খানের বাসভবনে গ্রামের আড়াই শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় খান ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা দিলওয়ার আলী খান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হক আবু। বিশিষ্ট রাজনীতিবিদ কামরুজ্জামান খান ফয়ছলের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, সমাজসেবী মুজিবুর রহমান খান কিনু, সাবের আলী খান মুরাদ, সাংবাদিক রোটারিয়ান শফিক আহমদ শফি, বিশিষ্ট রাজনীতিবিদ ডি এইচ খান, শিক্ষানুরাগী আশরাফ আলী খান অপু, আতিক খান, ইসরাইল খান দিনার, শাহীন খান, রুশন খান, সাইফুল আলম খান শিমু, আরাফাত খান, মাজেদ খান,তারেক খান, শামিন খান, ফুয়াদ খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি