পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ।
বুধবার, ২২ মার্চ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাসেম। এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, সহসাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, অফিস ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মো দিলশাদ মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে অসামাজিক কার্যকলাপ বন্ধ, শ্রমিকদের অগ্রিম বেতন ও বোনাস নিশ্চিতকরণ, রমজানকে অজুহাত বানিয়ে হোটেল শ্রমিকদের ছাটাই বন্ধ করা, দিনের বেলায় হোটেল রেস্তোঁরা বন্ধ রাখা, পবিত্র ঈদুল ফিতরের পুর্বে অসহায় দরিদ্র রিকশা শ্রমিক, ঠেলা-হাতাগাড়ি ও ভ্যানশ্রমিক, নরসুন্দর, নির্মাণ, দর্জি, হকার্স, চারকল, অটো রাইছ মিল, হাসপাতাল, দোকান, পরিবহন, বিদ্যুৎ ও হোটেল শ্রমিকদের ঈদ উদযাপনের সার্থে সরকারের শ্রমিক কল্যাণ ফান্ড থেকে ও সমাজের বিত্তবান, শিল্পপতি ও ব্যবসায়ীদের নিকট থেকে যাকাত আদায় করে অসহায় শ্রমিকদের মাঝে বিতরণের ব্যবস্থা করা এবং রমজান মাসে গভীররাত পর্যন্ত কর্মে নিয়োজিত দোকান ও দর্জি শ্রমিকদের পুলিশি হয়রানি থেকে রক্ষার চেষ্টার আহবান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি