নবীগঞ্জে রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পুরস্কার বিতরণী ও সাহিত্য আসর

প্রকাশিত September 6, 2025
নবীগঞ্জে রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পুরস্কার বিতরণী ও সাহিত্য আসর

হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-২০২৫ উপলক্ষে গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী পাঠকদের পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক-লেখক অ্যাডভোকেট আব্দুল মালিক।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে এবং পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন ও সহসভাপতি সাগর দাশ জনির সঞ্চালনায় গ্রন্থাগারের সনাতন-দীননাথ পাঠকক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন গ্রন্থাগারের পাঠকবৃন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিরা মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, সিলেট কুসুমকলি সাহিত্য পরিষদের সভাপতি ছড়াকার তারেশ কান্তি তালুকদার, সিলেট কবিতাকুঞ্জের সভাপতি গল্পকার শহিদুল ইসলাম লিটন, জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলার সহসভাপতি গীতিকবি উত্তম কুমার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলার মহিলা বিষয়ক সম্পাদক কবি রোকসানা বেগম, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী কবি ফুয়াদ বিন রশিদ, শিক্ষক মধুসূদন ভট্টাচার্য ও কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সহসভাপতি প্রভাশ চন্দ্র দাশ টিটু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সহসভাপতি জনি, সহ সাগঠনিক সম্পাদক জয় দাশ, সদস্য সজীব দাশ, রাসেল মিয়া, সত্যব্রত দাশ, সৃষ্টি রাণী দাশ, ওলি রাণী দাশ, তীর্থ দাশ, স্বপন দাশ, দীপ দাশ, শাওন দাশ, গোপাল দাশ জিৎ, বিশাল দাশ, দীপ শেখর দাশ, গ্রন্থাগারের কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত প্রমুখ।