বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সমাজচিন্তক রণধীর দত্ত রানুর ‘সমকালের কথামালা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হৃদবন্ধন সাহিত্য পরিষদ, সিলেটের উদ্যোগে এই প্রকাশনা অনুষ্ঠান আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর মির্জাজাঙ্গালে হোটেল নির্ভানা ইন মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন লেখক, গবেষক ও সাহিত্যিক অধ্যাপক নন্দলাল শর্মা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল হামিদ মানিক, গল্পকার জামান মাহবুব, কবি ও ভাস্কর সম্পাদক পুলিন রায়, দৈনিক প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান সুমন কুমার দাশ ও সমাজসেবক ড ননীগোপাল দত্ত। অনুভূতি প্রকাশ করবেন রণধীর দত্ত রানুর পত্নী রীতা দত্ত। সভাপতিত্ব করবেন হৃদবন্ধন সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও লেখক হিমাংশু রায় হিমেল।
প্রকাশনা অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদের উপস্থিত থাকার জন্য প্রকাশনা উদযাপন পরিষদের আহ্বায়ক মিহির মোহন ও সদস্য সচিব ফারুক হাসান সুজন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি