রওশন জাহান চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক প্রকাশ

প্রকাশিত July 17, 2023
রওশন জাহান চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক প্রকাশ

বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মরহুম এম এ হকের সহধর্মিণী ও সিলেট জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানের মা রওশন জাহান চৌধুরীর (৬৫) মৃত্যুতে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।