বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমন উপলক্ষে সংবর্ধনা নিয়ে এক আলোচনা সভা মঙ্গলবার সকালে মহানগরীর নাইওরপুলে একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাদিম হাসান। জেলা শাখার সদস্য সচিব ডা জোবায়ের আহমেদ তোফায়েলের সভাপতিত্বে ও মহানগর শাখার সদস্য সামাদ আজাদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক নাজমুস সাকিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য সোহানুর রহমান ও নূর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রহমতে এলাহী নাঈম লস্কর ও মহানগর শাখার আহবায়ক মোহাম্মদ আলী সহ অন্যরা।
বক্তাগণ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে না আনলে শ্রমজীবী মানুষ অনাহার ও কষ্টের মধ্যে জীবনযাপন করবে।
তারা নিম্নআয়ের মানুষের জন্য মাসিক ভিত্তিতে স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালুসহ শ্রমিকদের সকল ক্ষেত্রে অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।-সংবাদ বিজ্ঞপ্তি