মাধবপুর প্রতিনিধি : আওয়ামী যুবলীগের হবিগঞ্জ জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন সফল করতে মাধবপুর উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চৌমোহনী বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক জুয়েল খান, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান কুতুব, আশরাফুল আলম হিরন, বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবির, যুবলীগ নেতা শাহ নেওয়াজ সানু, শফিকুর রহমান, মিজানুর রহমান, আমিরুল ইসলাম, মুসলেহ উদ্দিন ভূঁইয়া শিপন, দুলাল সিদ্দিকী, সাইফুল ইসলাম শিপন ও খোকন মিয়া।
বর্ধিত সভায় ধর্মঘর, চৌমোহনী ও বহরা ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।