যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি ও এটর্নি মঈনের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত March 15, 2023
যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি ও এটর্নি মঈনের শুভেচ্ছা বিনিময়

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের উদ্যোগে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নবনিযুক্ত এটর্নি মঈন চৌধুরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
গত ১৩ এপ্রিল মামাস পার্টি হলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রর সভাপতি মো আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন এটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনকের সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো শফিউদ্দীন তালুকদার, বোর্ড অব ট্রাস্টি ছদরুন নূর, বাংলাদেশ লো সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মো আছকির, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি শেখ জামাল হোসেন, নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সহসভাপতি রেজাউল আজাদ ভূঁইয়া ও সাবেক উপদেষ্টা লিয়াকত আলী।
এটর্নি মঈন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির কার্যকারী পরিষদের সদস্যবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো রুবেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাব্বির হোসেন, পূবালী ব্যাংকের ম্যানেজার মঞ্জু মিয়া চকদার, ওসমানীনগর অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি বশির উদ্দিন, বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি লুৎফুর রহমান লাতু, অ্যাডভোকেট মিহির পাল চৌধুরী, অ্যাডভোকেট এ এফ এম মো জুবায়ের হোসেন, হবিগঞ্জ সদর সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খান, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ ও নাজনীন হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সহসভাপতি আশফাকুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো আলী খান জুনেদ, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর মিয়া, হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সহসাধারণ সম্পাদক সোহাগ আফসার, সদস্য তাজুল ইসলাম মানিক, সাবেক আইন মন্ত্রীর ভাগিনা আনিসুর রহমান ভূঁইয়া, আব্দুল গনি সুলতান, আবদাল হোসেন, জহুর আলী চৌধুরী, বাংলাদেশ পুলিশের সাবেক এএসপি মো কামরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যের আগে প্রবাসে ও দেশে হবিগঞ্জ জেলার অসুস্থ সকল ব্যক্তির রোগমুক্তি, মৃতদের রুহের মাগফিরাত ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিক।
হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, ‘এটর্নি মঈন চৌধুরী আমাদের গর্ব। তিনি দেশের সুনাম বয়ে আনছেন। এই সংগঠনের পাশে তিনি আজীবন থাকবেন বলে আমরা আশা রাখি।’
এটর্নি মঈন চৌধুরী বলেন, ‘হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র আমাকে যে ভালোবাসা দিয়েছে তা কখনো ভুলবো না। যতদিন বেঁচে থাকবো এ সংগঠনের সদস্যদের পাশে থাকবো।’ সংবাদ বিজ্ঞপ্তি