যুক্তরাষ্ট্রে বদর উদ্দিন আহমদ কামরান স্মৃতি পরিষদের উদ্যোগে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য দেবব্রত রায় দ্বীপনের উন্নত চিকিৎসার জন্য তহবিল গঠন করা হয়েছে।
সোমবার, ২২ জানুয়ারি (৮ পৌষ) নিউইয়র্কে সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বদর উদ্দিন আহমদ কামরান স্মৃতি পরিষদের সভাপতি মেহেদী কাবুলের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জাবেদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি জামাল চৌধুরী, রুহেল আহমদ, মাহমুদুর রহমান, দপ্তর সম্পাদক শাহিনুল ইসলাম, প্রচার সম্পাদক রিটন সরকার ও সম্মানিত অতিথি বাংলাদেশ থেকে আগত ছড়াকার নিরঞ্জন চন্দ।
এ ছাড়াও সভায় পবিত্র রমজান মাসে সংগঠনের ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি