যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন (কমিটি রিফর্ম) এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সভায় সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং সময়োপযোগী ও গঠনমূলক সংবিধান প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংগঠনের সভাপতি ড মো জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড আজিজুল আম্বিয়ার উপস্থাপনায় সভায় অংশগ্রহণ করেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, লেখক সৈয়দ তওহীদ ফিতরাত, চ্যানেল এসের সাংবাদিক কামরুল আই রাসেল, আমিনুল হক জিলু, হেলেন ইসলাম, এ রহমান অলি, নজরুল ইসলাম, নূরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ, ঊর্মি রহমান, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ ও শিপন মিয়াসহ অন্যান্য সাংবাদিক ও সংগঠনের সদস্যবৃন্দ।
আলোচনার পর সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরকে চীফ কো-অর্ডিনেটর ও লেখক সৈয়দ তওহীদ ফিতরাতকে কো-অর্ডিনেটর করে ১৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হচ্ছেন ড মো জয়নুল আবেদীন রোজ, ড আজিজুল আম্বিয়া, ইমদাদুন খান, আমিনুল হক জিলু, খায়রুল আলম লিংকন, হেলেন ইসলাম, নজরুল ইসলাম, আসমা মতিন ,নূরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ, সৈয়দ কাহের ও শিপন মিয়া।
এই কমিটি আগামী দুই মাসের মধ্যে সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ, একটি গঠনমূলক ও যুগোপযোগী সংবিধান প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠনে প্রস্তাব তৈরি করবে। সংবাদ বিজ্ঞপ্তি