মোজাম্মেল আলী, কার্ডিফ, ইউকে : ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত-২০২৫ এর ফলাফল ঘোষণা এবং সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত কার্ডিফ শাখার প্রধান ক্বারী ও নাজিম, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ও শাখার শিক্ষক ক্বারী মো মোজাম্মেল আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি আশরাফুর রহমান। সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক।
প্রথমে কুরআন তেলাওয়াত করেন সুরা জামাতের শিক্ষার্থী হোসেইন আলী। নাশিদ পরিবেশন করেন হুমায়রা চৌধুরী শানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ ফারুক আহমদ, শাহজালাল মসজিদের ইমাম ও খতিব কাজি মাওলানা ফয়জুর রহমান, কার্ডিফ দারুস সুন্নাহ মাদরাসার প্রধান শিক্ষক ক্বারী আসাদুল ইসলাম, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মকিস মনসুর ও মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া।
অনুষ্ঠানে জামাতে সুরা থেকে খামিছ পর্যন্ত ছয়টি ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ এবং কিরাত, নাশিদ ও আজান প্রতিযোগিতা ও তাজবিদ কুইজে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র, মেডেল ও ট্রফি হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,
শুদ্ধ করে পবিত্র আল-কুরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান দারুল ক্বিরাত শুধু বাংলাদেশে নয়-বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও
ইসলামী সংস্কৃতি প্রসারে নিরলসভাবে কাজ করে চলেছে।
ব্রিটেনের ৬৩ কেন্দ্রে তিন সহস্রাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্সে প্রতিটি সেন্টারের নাজিম, দায়িত্বশীল ও শিক্ষকবৃন্দ ক্লাস পরিচালনা করেন।