মোজাম্মেল আলী, কার্ডিফ, ইউকে : আয়্যারল্যান্ডের এক খ্রিস্টান নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
গত ১৬ সেপ্টেম্বর ক্ল্যারা জেইন ব্যানাট নামের এই যুবতী কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল মুকতাদিরের কাছে শাহাদাহ্ পড়ে ইসলাম গ্রহণ করেন।
এ সময় তার পাশেই চেয়ারে উপবিষ্ট ছিলেন তার মা মেরি এ্যান ব্যানাট।
আরও উপস্থিত ছিলেন কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ হারুন তালুকদার, কমিউনিটির মুরব্বি সাজ্জাদ মিয়া, জালালিয়া মসজিদের দ্বিতীয় ইমাম হাফিজ জালাল উদ্দিন, সাফা ট্রাভেলসের পরিচালক মো আব্দুর রহিম জালাল, মুসল্লি মো ফারুক মিয়া ও মো সুয়েজ মিয়া।
ইসলাম ধর্ম গ্রহণ করে ক্ল্যারা জেইন ব্যানাট ‘আয়েশা’ নাম ধারণ করেন।
পরে তিনি স্টুডেন্ট ভিসায় ইউকেতে আগত বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি সাটপাড়ার জাহিদুল ইসলামের ছেলে মো রুমন সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।