ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে দারুল ক্বিরাত কোর্স সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত September 6, 2024
ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে দারুল ক্বিরাত কোর্স সমাপনী ও পুরস্কার বিতরণ

মোজাম্মেল আলী, ইউকে : যুক্তরাজ্যের ম্যানচেস্টারের শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারে দারুল কিরাত কোর্স সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
শাহজালাল মসজিদের চেয়ারম্যান আশিক মিয়া সিজিলের সভাপতিত্বে ও ইমাম মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, দারুল কিরাতের প্রধান ক্বারী মাওলানা ফখরুল হাসান রুতবাহ, শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান সুরাবুর রহমান, মান্নান খান, ট্রাস্টি রইস আলী, সৈয়দ নজরুল ইসলাম হারুন, ভাইস চেয়ারম্যান লিটন আহমদ চৌধুরী, সেক্রেটারি মারুফ খান, দারুস সালাম মসজিদের ইমাম মাওলানা আবদুল মালিক মুহসিন, আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টারের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ, মাওলানা ফেরদৌস চৌধুরী প্রমুখ।