বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-ফাইভ প্রাপ্ত ২০০ শিক্ষার্থী সংবর্ধনা জ্ঞাপন ও মেধাবী অস্বচ্ছল পরিবাররে শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার, ২ মার্চ (১৮ ফাল্গুন) সকাল ১১টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরা ইউনিভার্সিটির উপ উপাচার্য প্রফেসার ড গৌর গোবিন্দ গোস্বামী। পৌর মেয়র মো ফজলুর রহমানের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার ড মো ফজলুল আলী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক প্রফেসার মোহাম্মদ আবদুল খালকি ও জেলা শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ায় এগিয়ে আসতে হবে।