মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান গ্রেফতার

প্রকাশিত October 28, 2023
মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান গ্রেফতার

জুড়ী সংবাদদাতা : মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানকে জুড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার, ২৭ অক্টোবর রাত দেড়টার দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেফতার করে।
মাওলানা আব্দুর রহমান গত ৬ অক্টোবর জুড়ী থানায় করা পুলিশি কাজে বাধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত করা মামলায় ৯ নম্বর ওয়ারেন্টভুক্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।