মৌলভীবাজার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের মেগা টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত February 19, 2026
মৌলভীবাজার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের মেগা টুর্নামেন্ট সম্পন্ন

মৌলভীবাজার জেলা সদরের ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬ নম্বর একাটুনা ইউনিয়ন-সিপিএ ইউ সিক্স আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ সিজন ৮ এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণ করে ইউ এল নাইট রাইডার্স ও এস এস সুপার কিংস। প্রথমে টসে হেরে নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আহনাফ বকশি একাই লড়াই করে অর্ধশত রান করেন।
এরপর এস এস সুপার কিংস ব্যাটিংয়ে নামে। নাইট রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনেও দলের পক্ষে অলরাউন্ডার রানা একাই লড়াই করে ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এস এস সুপার কিংসের রানা, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সামসুল খান, সেরা বোলার নির্বাচিত হন রাকিব রাজা ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সামসুল খান। টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন রাকিব রাজা।
ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএ ইউ সিক্স সহসভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আতাউর রহমান ফয়েজের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুহিতুর রহমান হেলাল, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, যুব সংগঠক আহমেদ আহাদ, সমাজসেবক ছালিকুল আলম টুকু, নূরুল ইসলাম নানু, মুজিবুর রহমান, সাহাদ আহমেদ, জুয়েল আহমেদ, দেলোয়ার হোসেন, নূরুল ইসলাম সারজুল, পারভেজ আহমেদ, শাহ গিয়াস আহমেদ ও গিয়াস আহমেদ।
এছাড়াও সংগঠনের সহসভাপতি মুজাহিদ আহমেদ, সহসাধারণ সম্পাদক জাকির আহমেদ রুমন, মুরাদ আহমেদ, ট্রেজারার রাজন মিয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অদুদ আহমেদ মুফতি, সদস্য সচিব সৈয়দ আবেদ, মাজেদ ইমন, রকি, ফাহিম পিটি, সাকিব, জিলু ও এমদাদ সহ অন্যরা বক্তব্য বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের দুই কৃতি খেলোয়াড় আল ফাহাদ ও ইমন।
চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলসহ অংশগ্রহণকারী প্রত্যেক দলকে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
প্রতিবছরের মতো এবারও টুর্নামেন্ট ১ ও ২ এর টাইটেল স্পন্সর ছিল সাব্বির করিম ফাউন্ডেশন। টুর্নামেন্ট ১ এর ১ম ও ২য় পুরস্কার প্রদান করে সি পি এ ইউ সিক্স ইউ কে শাখা।
টুর্নামেন্ট ২ এর ১ম পুরস্কার প্রদান করেন জুবেল খান। ২য় পুরস্কার প্রদান করেন নাহেদুর রহমান (ইউকে)। টুর্নামেন্ট ১ ও ২ এর ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেন সুমন আহমেদ (ইউকে), এক্সসাইটিং প্লেয়ার পুরস্কার প্রদান করেন শাহ আলম (ফ্রান্স), ম্যাক্সিমাম সিক্স পুরস্কার প্রদান করেন স্মার্ট ডিজিটাল সাইন। এছাড়াও দেশ ও প্রবাসের অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেছেন।
সিপিএ ইউ সিক্স উপদেষ্টা একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন ও কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির খেলা সুন্দর ও সফলভাবে পরিচালনার জন্য দায়িত্বশীল সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি