নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ উপজেলায় ৯টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালীন রবিবার (২৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল বস্তি রোড সংলগ্ন কলাবাগানের আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ঝোঁপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
একইদিন আনুমানিক রাত পৌণে ১২টায় মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের গোপলা নদীর পশ্চিম পাশে ঝোঁপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।
তবে এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ তদন্ত চালাচ্ছে।
এই এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহারের বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।