সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ও কচুয়া আদর্শ গ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট অব মৌলভীবাজারের সহযোগিতায় আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির আওতায় রবিবার (১৭ মে) ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ। অতিথি ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো শহিদুল ইসলাম, বিশিষ্ট নাট্যকার ও চ্যানেল এস মৌলভীবাজারের হেড অব নিউজ খালেদ চৌধুরী এবং এনটিভি ইউরোপের প্রতিনিধি পিন্টু দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা আহ্বায়ক মো জোসেফ আলী চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব রুবেল আহমদ। আরো উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য মো মোনায়েম খান, গোবিন্দ গোস্বামী ও রিপন আহমদ।
আজমনি বহুমুখী হাইস্কুল ও কলেজের সহকারী শিক্ষক মো শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠান চলাকালে কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর লন্ডন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে এই পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্ত