জেসমিন মনসুর, যুক্তরাজ্য : মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক, জেলা নাট্য পরিষদ (জেনাপ) মৌলভীবাজারের সভাপতি, বিশিষ্ট নাট্যকার আব্দুল মতিন সন্ত্রাসীদের দ্বারা শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন ও সংগঠকরা তীব্র নিন্দা জানিয়েছেন।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইডের ফাউন্ডার প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এক বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মুজিব মনসুর এক যুক্ত বিবৃতিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মতিনের উপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।