মৌলভীবাজারে সাংবাদিকদের অংশগ্রহণে কনসাল্টেশন ওয়ার্কশপ

প্রকাশিত September 30, 2025
মৌলভীবাজারে সাংবাদিকদের অংশগ্রহণে কনসাল্টেশন ওয়ার্কশপ

মৌলভীবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে সিভিল সার্জন অফিস মিলনায়তনে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা মো মামুনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি টাইফয়েড থেকে মুক্ত থাকতে যথাসময়ে ভ্যাকসিন নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
সিভিল সার্জন জানান, সারাদেশে শীঘ্রই টাইফয়েড ভ্যকসিনেশন কার্যক্রম শুরু হবে।
ভ্যাকসিন গ্রহণের জন্য যথাসময়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করতে কর্মশালায় আগত সাংবাদিকদের ব্যাপক প্রচারণা চালাতে তিনি আহ্বান জানান।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন। এছাড়াও অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো শফিউল আলম এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।–পিআইডি সিলেট