শেখ নূরুল ইসলাম, ব্রিটেন : গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে এ বছর সিলেট বিভাগের ৪ জেলায় ১ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজার ক্লাবে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো-কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদের সভাপতিত্বে ও বিআইএস মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান। কর্মসূচি চলাকালে ব্রিটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম মাহবুব, বাসস মৌলভীবাজার জেলা প্রতিনিধি ডা ছাদিক আহমেদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার সেবা প্রাইভেট ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর জয়নাল খান, ইউকে ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল মনসুর, প্রবাসী আহমদ আলী জিবু, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, সাবেক ইউপি মেম্বার লিপন মিয়া, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম ট্রাস্টি মোহাম্মদ কামাল মনসুর, মৌলভীবাজার আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম ও যুবসংগঠক আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের এই ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে নূরুল ইসলাম মাহবুব সংগঠনের পক্ষ থেকে আরও মানবিক উদ্যোগের ঘোষণা দেন।
টেলিকনফারেন্সে মোহাম্মদ মকিস মনসুর পযার্য়ক্রমে বিভাগের অন্যান্য জেলায় কম্বল বিতরণ সহ সকল কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।