মৌলভীবাজারে যুবলীগ নেতার মায়ের মৃত্যুবার্ষিকীতে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত March 28, 2023
মৌলভীবাজারে যুবলীগ নেতার মায়ের মৃত্যুবার্ষিকীতে খাদ্যসামগ্রী বিতরণ

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গরিব ও অসহায় প্রায় ২শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার, ২৮ মার্চ দুপুরে শহরের ধরকাপন এলাকায় সৈয়দ রেজাউর রহমান সুমনের বাড়িতে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, তেল, চানা, রসুন ও দুধ।