মৌলভীবাজারে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশিত November 25, 2025
মৌলভীবাজারে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর/১০ অগ্রহায়ণ) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচ-কাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপ কমিটিও গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা সংসদ প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল শহীদ বুদ্ধিজীবী, শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।