মৌলভীবাজারে পিকআপ-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ আহত ২

প্রকাশিত February 21, 2026
মৌলভীবাজারে পিকআপ-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ আহত ২

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের ভৈরববাজার এলাকায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন । এ দুর্ঘটনায় দুজন আহত হন।
শুক্রবার দিনগত রাত দেড়টায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক আলীনূর। তার বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে। অপর দুজন হলেন যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। তাদের বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ তিনটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।