মৌলভীবাজারে দরিদ্র ও ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র দিলো আলোর পথে

প্রকাশিত December 26, 2022
মৌলভীবাজারে দরিদ্র ও ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র দিলো আলোর পথে

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে আলোর পথে সামাজিক সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে ২৭৫ জন দরিদ্র ও ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সভাপতি মো দিলু মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী, উপদেষ্টা, বাংলা টিভির জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন, সাধারণ সম্পাদক মো শিপন আহমদ, মো আলামিন, জনি আহমদ, হায়দার আলী, ফাহিম খান ও মো আব্দুল গফুর।
এছাড়া প্রবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন আলোর পথে সামাজিক সংগঠনের সহসভাপতি শাহ এমরান ও যুগ্মসাধারণ সম্পাদক শিব্বির বারি।
এ সময় আয়োজকরা দরিদ্র ও ছিন্নমূল মানুষদেরকে শীতের কবল থেকে রক্ষা করতে সরকারের পাশাপাশি নিজ নিজ সামর্থের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করতে সবার প্রতি আহ্বান জানান।