বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ-বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় অংশীজনদের সাথে এই সভার আয়োজন করে।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক শাহীনা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন।
এ সময় তিনি বলেন, সমাজের ছোট-খাটো বিষয়গুলোর যদি গ্রাম আদালতের মাধ্যমে সমাধান হয় তাহলে আদালতে মামলা জট কমবে। এছাড়া গ্রাম আদালতের রায়ের বিরুদ্ধে কারও অভিযোগ থাকলে আপিল করার সুযোগ আছে। সুতরাং সাধারণ মানুষ এই সেবা নিলে দ্রুত ন্যায় বিচার পাবেন।
সভায় গ্রাম আদালতে কি ধরনের বিরোধ নিষ্পওি করা যাবে, কোনগুলো করা যাবেনা, আবেদন করার নিয়ম, কোন ক্ষেত্রে কত টাকা জরিমানা করা যাবে এবং পাওয়ার পয়েন্টে গ্রাম আদালত পরিচালনার বিষয় উপস্থাপন করেন অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সওকত হাসান।
সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আবুল খয়ের, উন্নয়ন সহায়ক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো শওকত হোসেন সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো ফারুক আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো জাহিদুল ইসলাম, মো মোকশেদ উল্লাহ, মো আকিব উল্লাহ ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভীনসহ জেলা লিগ্যাল এইড ও আনসার প্রতিনিধিবৃন্দ।