মৌলভীবাজারে কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে মেগা ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রকাশিত January 2, 2026
মৌলভীবাজারে কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে মেগা ক্রিকেট টুর্নামেন্ট শুরু

মৌলভীবাজারে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬ নম্বর একাটুনা ইউনিয়ন-সিপিএইউসিক্স আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ সিজন ৮ শুরু হয়েছে।
আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মৌলভীবাজার জেলা সদরের কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ টুর্নামেন্ট জাতীয় সঙ্গীত পরিবেশন ও শান্তির প্রতীক শ্বেতকপোত উড়িয়ে উদ্বোধন করা হয় ।
সিপিএইউসিক্স সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ফয়েজের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক স্বাধীনতার চেতনার সম্পাদক-প্রকাশক সিনিয়র সাংবাদিক বকসী মিসবাহ উর রহমান। উদ্বোধন করেন ৬ নম্বর একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী।
অনুষ্ঠান চলাকালে ব্রিটেন থেকে অনলাইনে বক্তব্য রাখেন সিপিএ ইউসিক্স উপদেষ্টা ইউকে বিডি টিভি ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির। বিশেষ অতিথি ছিলেন সিপিএইউসিক্স উপদেষ্টা মুহিতুর রহমান হেলাল, ছালিকুল আলম টুকু, শাহ গিয়াস আহমেদ, মুজিবুর রহমান, পারভেজ আহমেদ, সাহাদ আহমেদ, সারজুল ইসলাম, শামীম আহমেদ, জুয়েল আহমেদ, এমরান আহমেদ, দেলওয়ার হোসেন ও জিল্লুল হক জিলা।
এ ছাড়াও বক্তব্য রাখেন সিপিএইউসিক্স নির্বাহী পরিষদের সদস্য আলমগীর হোসেন, জাকির আহমেদ রুমান, মোহাম্মদ রাজন মিয়া, ফয়জুল কবির মুরাদ, জুমন আহমেদ, শামীম আহমেদ, সাইদুল হাসান তানভীর, তোফায়েল আহমেদ, মাজেদ ইমন, জিলু মিয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অদুদ আহমেদ মুফতি ও সদস্য সচিব সৈয়দ আবেদ। বক্তব্য রাখেন ।
উদ্ভোধনী খেলায় ২টি শক্তিশালী দল ইউএম টাইটান্স ও এসএস সুপার কিংস অংশ নেয়।
ইউএম টাইটান্স খেলায় ৫ উইকেটে জয়লাভ করে।-সংবাদ বিজ্ঞপ্তি