সাইফুল ইসলাম সুমন, জুড়ী : অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাবের চার বারের প্রেসিডেন্ট ও মৌলভীবাজারের জুড়িতে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মোহাইমিন সালেহর বাড়িতে আটাব সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেলো।
শনিবার বীর মুক্তিযোদ্ধা এম এ মোহাইমিন সালেহর সুযোগ্য কন্যা আটাবের ভাইস প্রেসিডেন্ট আফসিয়া জান্নাত সালেহ জুড়ীতে নিজেদের বাড়িতে আটাব সদস্যদের নিয়ে এই মিলনমেলার আয়োজন করেন।
দিনব্যাপী এ মিলন মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন, আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মো জিয়াউর রহমান খান রেজোয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান, আটাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেওয়ান রুশু চৌধুরী, খাজা মঈন উদ্দিন জালালাবাদী, এম এ হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আবুল হোসেন, জুনেদ আহমদ, আনফর আলী, জালাল আহমদ, আব্দুর রশীদ, ফারুক হোসেন, মিছবাউল করিম, আব্দুল মালিক, মো শাহজাহান, মামুনুর রশীদ মামুন, মোবাশ্বির আহমদ, শামছুল ইসলাম, দিদার আহমদ, আব্দুল্লাহ আল মাছুম, মামুন আহমদ, শোয়েব আহমদ, খাইরুল ইসলাম, মো সোহেল আহমদ, আলমগীর হোসেন, ছোলেমান আহমদ, ফারুক আহমদ, আব্দুল ওয়াদুদ, আনোয়ার হোসেন চৌধুরী সেলিম, সাদ উদ্দিন, শামীম আহমদ, সিলেট অঞ্চলের সদস্য সোহেল আহমদ, মো আব্দুল ওয়াদুদ, দিদার আহমদ, ফারহান আহমদ সোয়েব, ইউকে প্রশান্তির চেয়ারম্যান লিলু কুলসুমা আহমেদ, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এম এ মোনেম মনু, এম এ মুজিব মাহবুব, সুরাইয়া খানম টুকু, তায়েরা খানম মিলু প্রমুখ।
সবাই বীর মুক্তিযোদ্ধা এম এ মোহাইমিন সালেহ’র কবর জিয়ারত করেন ও মধ্যাহ্নভোজে অংশ নেন।