বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নে তথ্য ও সেবা কেন্দ্র গড়ে তোলা হয়। এই তথ্য ও সেবা কেন্দ্র থেকে সাধারণ জনগণ তাদের প্রয়োজনীয় নাগরিক সনদ, জন্ম-মৃত্যু সনদ এবং উত্তরাধিকারী সনদ ছাড়াও বিভিন্ন তথ্য প্রযুক্তি বিষয়ক সেবা গ্রহণ করতে পারছেন।
সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিমে মোগলাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সীমানা প্রাচীর নির্মাণ ও মাঠ ভরাট কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তার সভাপতিত্বে এবং তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা পাপলু আহমদ দুলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান টুনু, রেবতী রমন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ভূমিদাতা তপন কুমার ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম এবং ভূমিদাতা সাবেক মেম্বার নূরুল ইসলাম।
এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শানর মিয়া, জাতীয় পার্টির নেতা নিমার আলী, আওয়ামী লীগ নেতা বুরহান উদ্দিন, যুবলীগ নেতা নন্দন চন্দ্র পাল প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি