মেয়র ফজলুর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্টে ব্রাদার্স একাটুনা চ্যাম্পিয়ন

প্রকাশিত February 6, 2023
মেয়র ফজলুর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্টে ব্রাদার্স একাটুনা চ্যাম্পিয়ন

মৌলভীবাজারে প্রথম মেয়র ফজলুর রহমান উন্মুক্ত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে ব্রাদার্স একাটুনা চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার রাতে শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ব্রাদার্স একাটুনা ইনাতগঞ্জ ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পৌরসভার মেয়র মো ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মো কামরান চৌধুরী।
প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমদ বলেন, মৌলভীবাজারে এ ধরনের আয়োজন সত্যি প্রশংসনীয়। তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলা করবে মাদকের কবল থেকে তত বেশি মুক্ত থাকবে।
গত ১৯ জানুয়ারি রাতে মৌলভীবাজারে মাসব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে ৩২টি দল অংশ গ্রহণ করে।