মেসির হাতে ট্রফি || নবীগঞ্জে সমর্থকদের উল্লাস ও বিজয় মিছিল

প্রকাশিত December 20, 2022
মেসির হাতে ট্রফি || নবীগঞ্জে সমর্থকদের উল্লাস ও বিজয় মিছিল

নবীগঞ্জ প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবল ট্রফি শেষপর্যন্ত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির হাতে উঠার আনন্দে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে সমর্থকরা উল্লাস ও বিজয় মিছিল করেছেন।
আর্জেন্টিনা দলের সমর্থকরা রবিবার রাত ১২টায় বের করেন বিজয় মিছিল। মেতে উঠেন উল্লাসে। প্রকাশ করেন আনন্দ অনুভূতি। এখানেই শেষ নয়-ভুরিভোজ আয়োজনেরও ঘোষণা দেন।
আমরা আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক কমিটির সভাপতি সাইফুল জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে আব্দুল মতিন স্কয়ারে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফখরুল আহসান চৌধুরী, যুগ্মসম্পাদক মো আশফাকউজ্জামান চৌধুরী, মো শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো রুবেল মিয়া, পবিত্র বনিক, বিজন দাশ, মো আকিকুর রহমান সেলিম, মো সেলিম তালুকদার, সলিল বরন দাশ, হাবিবুর রহমান চৌধুরী শামীম, নিয়ামুল ইসলাম, তৌহিদ চৌধুরী, আমিনুল ইসলাম, সজল কুমার দাশ, রাজীব কুমার রায়, কাঞ্চন বনিক, শাকিল আহমদ, সজল দেব, কানু পাল, সজল খান, মো ফারুক হোসেন, অসিত রঞ্জন দাশ, সুদেব চক্রবর্ত্তী, গৌতম দাশ, জ্যোতিষ সরকার, সুমন তালুকদার, সান্টু দাশ, বিপুল দাশ, রিপ্টু তালুকদার, রূপক মনি দাশ, সজল সরকার, আবু তাহের, অশেষ দাশ, শাহ রুবেল আমিন, জীবন দাশ, অপু দাশ, হৃদয় ঘোষ, বাবলু দাশ, অনুকূল দাশ, অঞ্জন রায়, অজিত সরকার, বিভাস রায়, সঞ্জয় চক্রবর্ত্তী, সঞ্জয় দাশ, সুজিত পাল, শংকু দেব, রতন লাল রায়, জ্যোতির্ম্ময় দাশ, সুরঞ্জন রায়, রামকৃষ্ণ সরকার, হেমেন্দ্র সরকার, শান্ত দাস, দুর্লভ দাশ, সুকমল দাস, রনি রায়, লিপ্টন রায়, ইউনুছ মিয়া, মামুন মিয়া, জাহিদুল ইসলাম প্রমুখ।