বিশিষ্ট শিল্পপতি ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি এবং মেসার্স ফখর উদ্দিন আলী আহমদ এন্ড ব্রাদার্সের চেয়ারম্যান ফখর উদ্দিন আলী আহমদ সারা দেশে ফার্ম ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানের অধিকারী হয়ে ট্যাক্স কার্ড ও সম্মাননা অর্জন করায় তাকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ আন্তরিক অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার সফল্য ধারা অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি