মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ‘ভয়েস এন্ড ভিশন : ডিবেট ট্রেনিং ফর লিডার্স’ শিরোনামে বিতর্কের নানাদিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর/১০ কার্তিক) আয়োজিত এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিতর্ক প্রশিক্ষক ইশতিয়াক হোসেন মুনশি।
তিনি অংশগ্রহণকারীদের নেতৃত্বগুণ ও বিতর্ক কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ উপাচার্য প্রফেসর মো ইশরাত ইবনে ইসমাইল, সোশ্যাল সায়েন্সেস অনুষদের অ্যাকটিং ডিন সহযোগী অধ্যাপক অনিক বিশ্বাস ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী তাসনিম আহমেদ সিমিয়া। এতে মোট ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যারা রিসোর্স পারসনের প্রাণবন্ত আলোচনার মাধ্যমে নেতৃত্ব ও বিতর্ক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।–সংবাদ বিজ্ঞপ্তি