মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের ‘এমইউ ইনডোর গেমস সিজন-১৩’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই আয়োজনের পুরস্কার বিতরণী বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ক্যাম্পাসের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো তাহের বিল্লাল খলিফা, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ড মোহাম্মদ জামাল উদ্দিন, প্রক্টর ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, রেজিস্ট্রার তারেক ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর খন্দকার রাজিন সালেহ আলম, আইন ও বিচার বিভাগের প্রধান ড এম জেড আশরাফুল ও এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মো মনসুরুজ্জামান শেখ ইমন প্রমুখ।
এবারের ইনডোর গেমসে ১৬টি ইভেন্টে হাজারেরও অধিক শিক্ষার্থী ক্যারম, লুডু, দাবা, ডার্টস, টিক-ট্যাক-টু, মিউজিক্যাল চেয়ার, হিট দ্য টার্গেট, মিউজিক্যাল পিলো ইত্যাদি খেলায় অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি