মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক রিয়াশাদ আজিমের মায়ের মৃত্যুতে শোক

প্রকাশিত July 17, 2023
মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক রিয়াশাদ আজিমের মায়ের মৃত্যুতে শোক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের খণ্ডকালীন শিক্ষক রিয়াশাদ আজিম হক আদনানের মা রওশন নাহার চৌধুরী আর নেই।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মহানগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রওশন নাহার চৌধুরী প্রয়াত রাজনীতিবিদ এম এ হকের সহধর্মিণী।
রওশন নাহার চৌধুরীর মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী ও উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা রওশন নাহার চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান। সংবাদ বিজ্ঞপ্তি