মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের নতুন কমিটি গঠন

প্রকাশিত February 10, 2023
মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের নতুন কমিটি গঠন

মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের স্পোর্টস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ক্যাম্পাসে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় নতুন কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরীকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে।
এছাড়া ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরীকে পৃষ্ঠপোষক, উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ জহিরুল হককে প্রধান উপদেষ্টা এবং রেজিস্ট্রার তারেক ইসলাম, আইকিউএসির সহকারী পরিচালক প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, স্পোর্টস ডিরেক্টর রাজিন সালেহ, সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম পলাশ ও ডেপুটি রেজিস্ট্রার লোকমান আহমদকে উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।
এবার ফাহিম চৌধুরীকে সভাপতি ও এনায়েত আলী হাবিবকে সাধারণ সম্পাদক করে স্পোর্টস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম ও উপদেষ্টা সাইদুর রহমান পলাশ নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মহি উদ্দিন ও সাবেক সহসভাপতি ফাইজা চৌধুরীসহ সদস্যবৃন্দ।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি মারুফ আহমেদ নাহিদ, সামছুল ইসলাম জাকারিয়া, যুগ্মসম্পাদক আজহারুল ইসলাম প্লাবন, আবিদ চৌধুরী, শাহ মারুফ আহমদ, মোস্তাফিজুর রহমান শুভ, সাংগঠনিক সম্পাদক মনসুরুজ্জামান শেখ ইমন, সহকারী সাংগঠনিক সম্পাদক মিলন তালুকদার, রাজন তালুকদার, ইফফাদুর রহমান রুহান, কোষাধ্যক্ষ ফাহমিদুর প্রিয়ান, যুগ্ম কোষাধ্যক্ষ তাসনিম শাহারিয়ার, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ, সহকারী দপ্তর সম্পাদক নাইম আব্দুল্লাহ, ফায়েজ আহমেদ, প্রচার সম্পাদক এম জেড ফজলে রাব্বী, মহিলা পাবলিক রিলেশন সম্পাদক ওয়াদিহা আজির, সানজিনা তালুকদার, দাপ্তরিক ফটোগ্রাফার মোসারফ মোসা, ফাহিম আহমেদ অভি, রিসোর্স সম্পাদক তাওহীদ ইমরুজ মামুন, সহকারী রিসোর্স সম্পাদক তানভীর মাহমুদ খান তাজ, কৌশিক রায়, তথ্য সম্পাদক রাশেদুল রহমান পায়েল, সদস্য সম্পাদক অর্নব দাস, প্রয়াস দাস, সেবক পাল, ইমতিয়াজ শাফিন, তানজিনা আক্তার প্রাপ্তি, ইসরাত এবং সদস্য জারিন তাসনিম। সংবাদ বিজ্ঞপ্তি