মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘মিট আওয়ার অ্যালামনাই’

প্রকাশিত December 25, 2022
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘মিট আওয়ার অ্যালামনাই’

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের উদ্যোগে ‘মিট আওয়ার অ্যালামনাই’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিলেটের বটেশ্বরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে রবিবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ জহিরুল হক বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতার হাত ধরেই এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।
আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের এলএলবি (অনার্স) প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী ৪র্থ ব্যাচের ড এম জেড আশরাফুল (সহযোগী অধ্যাপক, আইন ও বিচার বিভাগ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি), ৫ম ব্যাচের মো মোহাইমিন চৌধুরী ও প্রবাল চৌধুরী পূজন (অ্যাডভোকেট ও সহকারী পাবলিক প্রসিকিউটর, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, সিলেট), ১১তম ব্যাচের ইসরাত জাহান (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, সুনামগঞ্জ), ২২তম ব্যাচের মো মেশকাতুল ইসলাম (সহকারী জজ, জেলা ও দায়রা জজ আদালত, সিলেট), এলএলএম ২০তম ব্যাচের শিক্ষার্থী কাওসার মাহমুদকে (সহকারী জজ, সহকারী জজ আদালত, চন্দনাইশ, চট্টগ্রাম) আমন্ত্রণ জানানো হয়।
বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সংগীতি চক্রবর্তী পূজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো শের-ই-আলম, জ্যেষ্ঠ প্রভাষক ফাতেমা ইমরোজ ও মিতু আক্তার এবং প্রভাষক তাসপিয়া মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এ ছাড়া আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান তার লিখিত গ্রন্থসমূহ উপাচার্যকে উপহার দেন। সংবাদ বিজ্ঞপ্তি