মেজরটিলায় কোরিয়া মুসলিম কমিউনিটির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত December 26, 2022
মেজরটিলায় কোরিয়া মুসলিম কমিউনিটির শীতবস্ত্র বিতরণ

সিলেট মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের ইসলামপুর মেজরটিলা এলাকায় শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের সংগঠন কোরিয়া মুসলিম কমিউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শীতে কাপঁছে দেশ। দেশজুড়ে তাপমাত্রা প্রতিদিন কমছে। এতে হতদরিদ্র অসহায় মানুষের দুর্ভোগ বাড়ছে। মানবতার কল্যাণে সাড়া দিয়ে শীতার্ত মানুষের পাশে সাধ্যমতো সহযোগিতা নিয়ে এগিয়ে আসা উচিত। সামর্থবানদের সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত অসহায় মানুষ একটু উষ্ণতা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন, শাহপরান থানা জামায়াতে ইসলামীর আমীর শামীম আহমদ, দলের জেলা উত্তরের নেতা মাওলানা মাশুক আহমদ, মঞ্জুর রহমান, সৈয়দ ফরহাদ হোসেন ও সমাজসেবী আহবাবুর রশীদ চৌধুরী লিমন। সংবাদ বিজ্ঞপ্তি