মাহি উদ্দিন আহমদ সেলিমের মা আর নেই || জানাযা বাদ আছর

প্রকাশিত January 15, 2023
মাহি উদ্দিন আহমদ সেলিমের মা আর নেই || জানাযা বাদ আছর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিমের মা আর নেই।
শনিবার দিনগত রাত ১২টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তার নামাজে জানাযা আজ রবিবার, ১৫ জানুয়ারি বাদ আছর হযরত শাহজালাল (র) দরগা মসজিদে অনুষ্ঠিত হবে।