মাহা-সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়ার তৃতীয় দিনের ফলাফল

প্রকাশিত November 16, 2022
মাহা-সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়ার তৃতীয় দিনের ফলাফল

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে খেলা চলে। জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্লে কার্ড টুয়েন্টি নাইনে নেহার রঞ্জন পুরকায়স্থ ও ইয়াহইয়া মারুফ জুটি বিজয়ী হয়। প্রতিদ্বন্দ্বী না আসায় সুব্রত দাস, এনামুল কবীর, আশরাফ আহমদ ও ইমরান আহমদ ওয়াকওভারে দ্বিতীয় পর্বে উঠেন।
প্লে কার্ড কলব্রিজে লিয়াকত শাহ ফরিদী ও দেবাশীষ দেবু বিজয়ী হন।
লুডু এককে বিজয়ী হন আল আজাদ, সুব্রত দাস, শাহ দিদার আলম নবেল ও নেহার রঞ্জন পুরকায়স্থ। প্রতিদ্বন্দ্বী না আসায় এনামুল কবীর ও মখলিছুর রহমান ওয়াকওভারে দ্বিতীয় পর্বে উঠেন।
সাপলুডু এককে খেলায় এখেলায় প্রতিদ্বন্দ্বী না আসায় শংকর দাস, ইউসুফ আলী, নেহার রঞ্জন পুরকায়স্থ ও দিব্য জ্যোতি সী ওয়াকওভারে দ্বিতীয় পর্বে উঠেন।
এছাড়া দাবা এককে ইমরান আহমদ ও ইয়াকুব আলীর প্রতিদ্বন্দ্বী না আসায় তারা ওয়াকওভারে দ্বিতীয় পর্বে উঠেন।-সংবাদ বিজ্ঞপ্তি