মাহা-সিলেট জেলা প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতার রবিবারের খেলার ফলাফল

প্রকাশিত January 21, 2024
মাহা-সিলেট জেলা প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতার রবিবারের খেলার ফলাফল

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ১০টি ম্যাচ রবিবার, ২১ জানুয়ারি (৭ পৌষ) সম্পন্ন হয়েছে।
এতে প্লেয়িং কার্ড টুয়েন্টি নাইনে শাহ দিদার আলম নবেল ও দিব্য জ্যোতি সী জুটি, কলব্রিজে আব্দুল মুকিত ও সুব্রত দাস, ক্যারাম এককে তুহিনুল হক তুহিন, দাবায় নাসির উদ্দিন, গাফলায় আলী আকবর চৌধুরী (কোহিনূর), নবীন সুহেল ও আহমদ জামিল, ছক্কা লুডুতে সৈয়দ রাসেল, তুহিন আহমদ, নবীন সুহেল ও মুহাজিরুল ইসলাম রাহাত এবং সাপলুডুতে শফিকুর রহমান চৌধুরী, নেহার রঞ্জন পুরকায়স্থ, আনন্দ সরকার ও অমিতা সিনহা বিজয়ী হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি