মাহা-জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় সোমবারের বিজয়ীরা

প্রকাশিত December 25, 2023
মাহা-জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় সোমবারের বিজয়ীরা

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ১২টি ম্যাচ সোমবার, ২৫ ডিসেম্বর (১০ পৌষ) অনুষ্ঠিত হয়।
এর মধ্যে প্লেয়িং কার্ড টুয়েন্টি নাইনে রবি কিরণ সিংহ-সুব্রত দাস জুটি বিজয়ী হন। কলব্রিজে বিজয়ী হন শাহ দিদার আলম নবেল ও মনিরুজ্জামান মনির। এছাড়া দাবায় সাঈদ চৌধুরী টিপু ও ফয়জুল আহমদ এবং গাফলায় মিঠু দাস জয়, ফয়জুল আহমদ ও আহমদ জামিল বিজয়ী হয়েছেন।
ছক্কা লুডুতে বিজয়ী হয়েছেন মিঠু দাস জয়, আব্দুল আহাদ, সোহাগ আহমদ, মোখলেছুর রহমান, নাজাত আহমদ পুরকায়স্থ, মোশাহিদ আলী ও আশরাফ আহমদ।
সাপলুডুতে বিজয়ী হয়েছেন সাঈদ চৌধুরী টিপু, তুহিনুল হক তুহিন, রনজিৎ কুমার সিংহ ও মামুন হাসান। সংবাদ বিজ্ঞপ্তি