মাহা-ইমজা মিডিয়া কাপ টুর্নামেন্ট : একবছর ফুটবল আরেক বছর ক্রিকেট

প্রকাশিত February 2, 2022
মাহা-ইমজা মিডিয়া কাপ টুর্নামেন্ট : একবছর ফুটবল আরেক বছর ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক : ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের পঞ্চদশ সাধারণ সভায় যত দ্রুত সম্ভব সংগঠনের নিজস্ব স্থায়ী কার্যালয় স্থাপন, সদস্যদের প্রশিক্ষণ, কল্যাণ তহবিল ক্রমশ সমৃদ্ধকরণ, সংবাদ সম্মেলন আয়োজন এবং মাহা-ইমজা মিডিয়া কাপ টুর্নামেন্টে একবছর ক্রিকেট ও আরেকবছর ফুটবল প্রবর্তনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সোমবার রাতে মহানগরীর জিন্দাবাজারে সংগঠনের বর্তমান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় সাধারণ সভা বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন, সাধারণ সম্পাদক আনিস রহমান। এ সময় কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি মঈন উদ্দিন মনজু ও শফিকুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ শ্যামল, পাঠাগার সম্পাদক সুবর্ণা হামিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাধব কর্মকার এবং নির্বাহী সদস্য মঈনুল হক বুলবুল ও কামকামুর রাজ্জাক রুনু।
সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও অর্থ প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন, ইমজার আজীবন সদস্য আল আজাদ, সদস্য ইকরামুল কবির, আব্দুল মালিক জাকা, সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন ও আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী ও দেবাশীষ দেবু, সাবেক কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সাকী ও মারুফ আহমদ, সাবেক সহসাধারণ সম্পাদক প্রত্যুষ তালুকদার, শেখ আশরুফুল আলম নাসির, শফি আহমদ, এ এ চৌধুরী সিপার, দিগেন সিংহ, মাইনুল হাসান, কাইয়ুম উল্লাস, সৈয়দ রাসেল, আবু বকর আল আমীন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সাবেক সহসভাপতি এস সুটন সিংহ ও এস আলম আলমগীর, সাবেক কোষাধ্যক্ষ গোপাল বর্ধন, শাকিল আহমদ সোহাগ, শামীম হোসেন সামী, এম আর টুনু তালুকদার, অনিল কুমার পাল, হোসাইন আহমদ সুজাদ, এ এম রুবেল, নওশাদ আহমদ চৌধুরী, শুভ্র দাশ রাজন, সাকিব আহমদ মিঠু, ইকবাল মুন্সি, এ এম ডি সিদ্দিকী, বদরুর রহমান বাবর, বিপলু আহমদ প্রমুখ।