সিলেট মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টুকেরবাজার তেমুখীতে কুরআন-সুন্নাহ শিক্ষালয় মা’হাদুল কুরআন ওয়াস সুন্নাহর উদ্যোগে সবক প্রদান ও প্রথম আন্তর্জাতিক ক্বিরাআত সম্মেলন মঙ্গলবার, ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাহেবেরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
রাজারগাঁও মাদরাসার মুহতামিম মুফতি আবুল খায়ের ক্বাসেমী, সাহেবেরগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লি শায়েস্তা খান, শাবিপ্রবি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মুতিউর রহমান ও জামেয়া আবু বকর (রা) মুহতামিম হাফিজ আশিকুর রহমানের সভাপতিত্বে আলাদা অধিবেশনে সবক প্রদান করবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, উচ্চতর সনদপ্রাপ্ত বিশ্বনন্দিত ক্বারী শায়খ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী। তেলাওয়াত করবেন মিশরের বিখ্যাত ক্বারী শায়খ রাফাত হুসাইন, ইরানের শায়খ ক্বারী সাঈদ তুসি, আফগানিস্তানের শায়খ ক্বারী আব্দুল কবীর হায়দরী, ভারতের শায়খ ক্বারী তৈয়ব জামাল, ইন্দোনেশিয়ার শায়খ ক্বারী আব্দুল্লাহ ফিকরী, মালয়েশিয়ার শায়খ ক্বারী আনওয়ার বিন হাসিন ও যুক্তরাজ্যের শায়খ ক্বারী মুদ্দাসসির আনওয়ার।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং সাহেবেরগাঁওবাসী ও রিফাত এন্ড কোম্পানির সহযোগিতায় এই আজিমুশ্বান মাহফিলে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সম্মেলনের তত্ত্বাবধায়ক সাগরদিঘিরপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী কাউসারুজ্জামান গনী ও পরিচালক জামেয়া মানারুল হুদা ও জামেয়া আবু বকর (রা) সিলেটের শিক্ষক মাওলানা ক্বারী আব্বাস উদ্দীন। সংবাদ বিজ্ঞপ্তি