মাহমুদিয়া নুরানীয়া হাফিজিয়া মহিলা মাদরাসায় শিক্ষা কার্যক্রম শুরু

প্রকাশিত September 9, 2023
মাহমুদিয়া নুরানীয়া হাফিজিয়া মহিলা মাদরাসায় শিক্ষা কার্যক্রম শুরু

সিলেট মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের কুচাই আবাসিক এলাকায় মাহমুদিয়া নুরানীয়া হাফিজিয়া মহিলা মাদরাসার শিক্ষা কার্যক্রম শুরু ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৯ সেপ্টেম্বর সকাল ১০টার সময় কুচাই আবাসিক এলাকার বিশিষ্ট সমাজসেবী হাসান মাহমুদ মসরু ও তার পরিবারের দান করা ভূমিতে এলাকাবাসীর সহায়তায় মাদরাসার কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহমুদিয়া নুরানীয়া হাফিজিয়া মহিলা মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ আলী আজম মুকুলের সভাপতিত্বে ও কুচাই জামে মসজিদের সেক্রেটারি, মাদরাসার প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি হাসান মাহমুদ মসরুর পরিচালনায় দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভার্থখলা ও শ্রীরামপুর মাদরাসার মুহাদ্দিছ ও কুচাই জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া মজিদিয়া ইসলামিয়া মাদরাসা কুচাইর প্রিন্সিপাল মাওলানা সাদেক আহমদ, রাহিমা জামেয়া ইসলামিয়া গঙ্গানগর মাদরাসার প্রিন্সিপাল মাহমুল হাসান, জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদরাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান ও সিলেট সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিটন আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী শামিম আহমদ, বিশিষ্ট সমাজসেবী মাহমুদ হোসেন শাহিন, মো কামরান কবির, এহতেশামুল হাসান লয়েছ, আব্দুল হাছিব প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি