মারুফ খানের ভাইয়ের মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবক দলের শোক

প্রকাশিত February 9, 2023
মারুফ খানের ভাইয়ের মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবক দলের শোক

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিশিগান শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মারুফ খানের বড় ভাই মুক্তাদির খান সেলিমের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতি, যুক্তরাষ্ট্র বিএনপির মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র বিএনপির মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য আবুল কাশেম মুর্শেদ গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি