সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘উন্নয়নই আমাদের প্রধান অঙ্গীকার। মানুষের জীবনমানের পরিবর্তনই রাজনীতির মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়েই একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলা হবে।’
মঙ্গলবার (২৪ মার্চ) ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউথ খাই-চান্দাইর পাড়া রাস্তা পরিদর্শন করে ইরা মিয়ার বাড়িতে আয়োজিত ঈদের শুভেচ্ছা সভায় তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি মইনুল হক চৌধুরী, এসটি এমএম ফখরুদ্দিন, আব্দুল্লাহ মিসবাহ, আব্দুর রউফ আব্দুল, রায়হান আহমদ ও সৈয়দ মোফাজ্জল আলী। সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপি নেতা ইরা মিয়া।
এছাড়া আগেরদিন দিনব্যাপী বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং নানা শ্রেণিপেশার মানুষের সাথে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিকালে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছালিয়া রোড হতে চৈতননগর ভায়া লামা টুকের বাজার সংযোগ সড়কের মাটি ভরাট কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। রাস্তা-ঘাটের উন্নয়ন হলে কৃষি, ব্যবসা ও শিক্ষা—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে। তাই সরকার গ্রামকে শহরের সুবিধায় নিয়ে যেতে কাজ করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মঈনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো মইনুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান ও আব্দুল মুমিন মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ওয়ার্ড বিএনপির সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা যুবদল নেতা আবু তাহের মিছবাহ ও মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাছুম আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি