মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সোমবার, ১০ এপ্রিল মহানগরীর তালতলায় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট বিভাগীয় চেয়ারম্যান আব্দুর রশীদের সভাপতিত্বে ও সচিব অ্যাডভোকেট মো আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব এনামুল ইসলাম, সিলেট জেলা সভাপতি সাংবাদিক ফয়সাল আহমেদ বাবলু, সিলেট বিভাগীয় ভাইস চেয়ারম্যান মো ইয়াছিন আলী, সাংগঠনিক সচিব মিজানুল হক, শিশু ও মহিলা বিষয়ক সচিব রুহেনা বেগম, ক্রীড়া বিষয়ক সম্পাদক বকুল হোসেন, সেতুবন্ধ সোসাইটির সেক্রেটারি আখতার হোসেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো শহিদুল ইসলাম, মাতপসের সদস্য আলীম উদ্দিন, মাসুম আহমদ, হাজারী, ফয়সাল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি