মাধবপুর প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

প্রকাশিত November 7, 2022
মাধবপুর প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মো অলিদ মিয়ার বিরুদ্ধে বিএইচএল কোম্পানির দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার ৭ নভেম্বর দুপুরে মাধবপুর থানা রোডে প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিল্পকারখানাগুলো সরকারি নিয়মনীতি না মেনে তাদের ইচ্ছেমতো শিল্পকারখানা পরিচালনা করছে।
তারা এই মামলাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।