নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে জানতে পেরে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন এলাকার ট্রাক স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনাকালে শায়েস্তাগঞ্জমুখী একটি সিএনজি অটোরিকশাকে থামতে নির্দেশ দেয়। তখন দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করে; কিন্তু র্যাব সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হন।
পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে তাদের নিকট থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার এবং সিএনজিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মো ফারুক মিয়া (৩০, পিতা মো খসরু মিয়া, ফান্দাউক) ও মো রুক্কু মিয়া (২৮, পিতা চুনু মিয়া, আশুরাইল)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।